1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 7:28 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ।

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2020,
  • 288 Time View

জামালপুর জেলা প্রতিনিধি।
২৪ নভেম্বর ২০২০
দেওয়ানগঞ্জ,জামালপুর জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার উচ্চ বিদ্যালয়ে, অতিরিক্ত টিউশন ফি ধার্য করায়। ২৩/১১/২০২০ইং রোজ সোমবার সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং টিউশন ফি না দেওয়ার দাবিতে বিদ্যালয় চত্বরে অবস্থান কর্মসূচীর ঘোষনা দেয়।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সাহসী কন্ঠকে বলেন, এ্যাসাইনমেন্ট এর নামে বিদ্যালয় শিক্ষকরা শ্রেণীভেদে ৭০০ থেকে ১০০০ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছেন এবং সেই টাকা আদায় না হলে এ্যাসাইনমেন্ট জমা নেওয়া হচ্ছে না। তারা আরও বলেন, আমরা আশেপাশের বিদ্যালয় গুলোতে খোজ নিয়ে জানতে পেরেছি, সেখানে এ্যাসাইনমেন্টের নামে কোন প্রকার টাকা পয়সা আদায় করা হয়নি, তাই এই বিদ্যালয়ের টাকা আদায় সম্পূর্ণ অযৌক্তিক।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসাইনমেন্টের জন্য কোন টাকা ধার্য বা আদায় করা হয়নি, যা আদায় করা হচ্ছে সেটা টিউশন ফি/ মাসিক বেতন। আমরা সরকারী বেতন-ভাতা ১০০% পাইনা, দেশের করোনাকালীন পরিস্থিতিতে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের অনাদায়কৃত বকেয়া টিউশন ফি/ মাসিক বেতন আদায় করা হচ্ছে এবং তা সরকার নির্দেশিত প্রক্রিয়া।

এ ব্যপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ের ভৌগলিক অবস্থান ও বিদ্যালয়ের অধিভূক্ত এলাকার অর্থতিক অবস্থা বিবেচনা পূর্বক যা না হলেই নয়,এমন একটা পরিমান টিউশন ফি আদায় করার সরকারী নির্দেশনা আছে। তবে স্বাভাবিক পরিস্থিতিতে গত বছরের ধার্যকৃত ফি এর ১০০% আদায় করা যাবেনা। নির্দেশনা না মেনে যদি অতিরিক্ত ফি আদায় করে থাকেন তাহলে ব্যাপারটি আমার জানা নেই।

এসময় স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ শফিক রহমান, মোঃ রাজু আহম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তারপর উপস্থিত অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক মন্ডলীদের নিয়ে দ্রুত আলোচনা করে ৬ষ্ঠ/৭ম শ্রেনী-২০০ টাকা ও ৮ম/৯ম শ্রেনী ৩০০ টাকা করে টিউশন ফি ধার্য করা হলে, আন্দোলনরত শিক্ষার্থীরা এবং অভিভাবক বৃন্দ তা মেনে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট