1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 9:08 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

১১ বছরের ২ জমজ বোনকে ‘ধর্ষণ করল’ মামাতো ভাই।

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2020,
  • 231 Time View

ক্রাইম রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ ২৩ নভেম্বর ২০২০। রাজধানীর মুগদার ব্যাংক কলোনি এলাকায় ১১ বছরের জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফরহাদ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ফরহাদ সম্পর্কে ভিকটিমদের মামাতো ভাই হয়।

গত বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই দুই বোনের খালা বাদী হয়ে মুগদা থানায় মামলা করেন। তবে পুলিশ এখনও অভিযুক্তকে আটক করতে পারেনি।

এদিকে, রোববার (২২ অক্টোবর) বিকাল ৪টা ৪০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য জমজ দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসে মুগদা থানা পুলিশ।

এ বিষয়ে মুগদা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এনামুল করিম জানান, বুধবার দুপুর ১টার দিকে মুগদা ব্যাংক কলোনি এলাকায় একটি ভবনের তিনতলায় সুকৌশলে জমজ দুই বোনকে ডেকে নিয়ে প্রথমে একজনকে পরে আরেকজনকে ধর্ষণ করে। বাসায় গিয়ে মায়ের কাছে সব বলে দেয় ওই দুই বোন। পরে নিজেরা বসে মীমাংসা করতে চাইলে মেয়ের খালা এতে রাজি না হয়ে থানায় মামলা করেন।

তিনি আরও জানান, ফরহাদ মুগদা এলাকায় একটি মাছের আড়তে কাজ করেন। ফরহাদ সম্পর্কে তাদের মামাতো ভাই হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট