শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বুড়িচংয়ে কুমিল্লা -৫ আসনের এমপি কে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত..  কুমিল্লার ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ০৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার উলিপুরের গোড়াই পিয়ার পিয়ারীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ বিমান বাংলাদেশের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছে মিলল ১৪ কেজি স্বর্ণ লৌহজংয়ে পদ্মায় আকস্মিক ভাঙন।।আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ রূপসার শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আরিফ মোল্যা।  লৌহজংয়ে বিশেষ অভিযান: ২০০ পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার গজারিয়ায় পরকীয়ার ও মারধরের অভিযোগে স্ত্রী সংবাদ সম্মেলন গাজীপুরে হত্যার ২৭ দিন পর – কঙ্কাল উদ্ধার, হত্যাকারী ২ জন গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ০৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত পৃথক পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ০৬ (ছয়) জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ বোতল স্কাফ সিরাপ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়,থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারার পলাতক আসামি গাজী মোঃ শাহিন প্রকাশ শাহীন (৩০) (পিতা-মৃত স্বপন মিয়া, সাং-দুলালপুর)-কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।অপর দিকে এসআই (নিঃ) ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট-এর ১৫(৩) ধারার পলাতক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত মোঃ এনামুল হক (৪৫) (পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-নাইঘর)-কে গ্রেফতার করেন।

 

এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ভোররাত ০১:১০ ঘটিকায় ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারিকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলো কাজী সারোয়ার (২৮) (সাং-গঙ্গানগর) এবং মোঃ মাহফুজ মিয়া (৩৬) (সাং-মানরা)।

 

এসআই (নিঃ) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় অভিযান চালিয়ে জনৈক শাহ আলমের বাড়ির নিকট কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ (পঞ্চাশ) বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন ও এএসআই (নিঃ) মোঃ নুর-আল-আহসান ১নং মাধবপুর বাজারের দক্ষিণ পাশে ‘দয়াল ভরসা’ আড়তের সামনে পাকা রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সজিব মিয়া (২২) (পিতা-আমির হোসেন, সাং-জামতলী)-কে হাতেনাতে গ্রেফতার করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews