1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:56 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2020,
  • 210 Time View

মোঃ আনোয়ার হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি-

‘কমলা রঙের বিশে^ নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খানম মিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সনাক’র সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার কর্মী নুরুন্নাহার কুসুম, এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সিনিয়র সাংবাদিক এম এ জলিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করে, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, ওয়েলফেয়ার এফোর্টস, দুর্বার নেটওয়ার্ক এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পসহ বেশ কয়েকটি জিও এনজিও সংগঠন।
বক্তারা, নারী নির্যাতন মুক্ত, সমাজ, দেশ, রাষ্ট্র গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট