1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:12 am
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

কালীগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দ্দিষ্টকালের কর্মবিরতী শুরু

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2020,
  • 225 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

বেতন বৈষম্য নিরশনের দাবিতে অনির্দ্দিষ্টকালের কর্মবিরতী পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার নিয়ে তারা এ কর্মসূচী শরু করে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা এ কর্মসূচী পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেল্থ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচী পালন করছে।
জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফারুক হোসেন জানান, আমরা চাকুরী শুরু থেকে অবহেলিত ও বৈষম্যের শিকার হয়ে আসছি। অথচ আমরা মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, শিশুদের যক্ষা নিয়ন্ত্রণ, পোলিও মুক্ত, ম্যালেরিয়া নিয়ন্ত্রণসহ গুটি বসন্ত মুক্ত বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছি। তারপরও আমাদের বেতন বৈষম্যের নিরসন আজও হয়নি। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতী ঘোষণা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট