1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:55 am
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2020,
  • 230 Time View

হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোটার,সাপাহার নওগাঁ।
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সাপাহারের জবই বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে (২৬ নভেম্বর) নওগাঁ জেলার সাপাহার উপজেলার জবই সেতুর উত্তর পাশে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।
মন্ত্রী বলেন, জবই বিলটিতে একটি অর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পলা আমাদের রয়েছে। যা বাস্তবায়ন করা গেলে এঅঞ্চলে একটি সুস্থ ধারার বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে, যাতে করে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। অপরদিকে সরকারের অর্থনৈতিক অপার সম্ভবনার দ্বার উম্মোচিত হবে। তিনি আরো বলেন, শীতকালে জবই বিলে ১৭ প্রজাতির পাখি বিভিন্ন দেশকে আসে। এসব পাখিকে কেউ শিকার বিরক্ত করতে পারবে না।
পাতাড়ী থেকে জবই পর্যন্ত রাস্তা এবং জবই বিলে অবস্থিত সেতুটি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের নামানুসারে রাখার পক্ষে মত দেন মন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী প্রমুখ। মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় শেষে প্রধান অতিথি জবই বিলে মৎস্য আহরোনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট