1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:06 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

বরিশালে করোনার দ্বিতীয় দাপ মোকাবেলায় মাক্স না পড়ায়(৫৩)জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2020,
  • 229 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় ৫৩ জন ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলালউদ্দিন এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, শীতে করোনার দ্বিতীয় ওয়েভ (দ্বিতীয় দফা সংক্রামন) ঠেকাতে সরকার সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই নিয়ম কার্যকরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

 
শরীফ মো. হেলালউদ্দিনের ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোড ও হাসপাতাল রোড এবং নিরূপম মজুমদারের ভ্রাম্যমান আদালত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন মোট ৫৩ জন ব্যক্তিকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।  

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট