1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:12 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

(আজ শুক্রবার) (২৭)(১১)(২০২০)(পদ্মা )(সেতু )তে (৩৯) (তম স্প্যান বসানো হবে বলে জানা গেছে)

Reporter Name
  • Update Time : Friday, November 27, 2020,
  • 220 Time View

(আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি )
( দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ )
আজ পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান বসবে আজ শুক্রবার। এতে দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি আর মাত্র ৩টি স্প্যান।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মোঃ আব্দুর কাদের দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি জটিলতা না থাকলে স্প্যানটি বাসানো হবে। তিনি আরো জানান, স্প্যানটি পিলারে বাসানোর জন্য সম্পূর্ন প্রস্তুত। ক্রেনে তোলাসহ আনুষঙ্গিক প্রস্তুতি চলছে।

শুক্রবার সকাল ৮ অথবা ৯টার দিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারে উদ্যেশ্যে রওনা হবে। কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নির্ধারিত পিলার দুটির দূরত্ব দেড় কিলোমিটার। ভাসমান ক্রেন এ দূরত্ব পারি দেওয়ার পর পরবর্তী প্রক্রিয়ায় কারিগরি সমস্যা না দেখা দিলে আর আবহাওয়া অনুকূলে থাকলে এদিনই স্প্যানটি বসিয়ে দেওয়া হবে। তবে বৈরি আবহাওয়া কিংবা কারিগরি জটিলতা তৈরি হলে স্প্যানটি বসানোর কাজ একদিন পিছিয়ে যেতে পারে।

সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মোঃ আব্দুর কাদের আরো জানিয়েছেন, ৩৯তম স্প্যানটি বসে গেলে বাকি থাকবে আর মাত্র ২টি স্প্যান বাসানোর কাজ।

ডিসেম্বর মাসে ১১ ও ১২ নং পিয়ারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১২ ও ১৩ নম্বর পিয়ারে ৪১তম স্প্যান স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে স্প্যান বাসানো ছাড়াও অন্যান্য কাজও এগিয়ে চলছে। এরমধ্যে সেতুতে ১ হাজার ৮৪৮টি রেলওয়ে ও ১ হাজার ২৩৮টি রোড ওয়েস্ল্যাব বসানো হয়েছে বলে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে জানিয়েছেন সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মোঃ আব্দুর কাদের।

(সূত্রঃ)( দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট