1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:05 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

ঝিনাইদহের শৈলকুপায় আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার রোগিকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান

Reporter Name
  • Update Time : Friday, November 27, 2020,
  • 211 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার রোগিকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে দিনব্যাপী এ সেবার আয়োজন করা হয়।
আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, দিনব্যাপী এলাকার ১ হাজার নারী পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুসেবা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। এসময় ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান করেন ডা. মেজবাহুল আজম, ডা. মেহেদী হাসান, ডা. আরাফাত হোসেন, ডা. নাসিরুল ইসলাম লিমন, রবিউল ইসলাম, জিয়াউর রহমানসহ ১০ জন চিকিৎসক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক আলমগীর হোসেন। পরে বাছাইকৃত রোগিদেরকে ছানি অপারেশনসহ বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলেও জানান আয়োজকরা। উল্লেখ্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এলাকার স্বাস্থ্যসেবা সহ সকল প্রকার উন্নয়ণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট