1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:23 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

বগুড়া জেলায় (৯৯৯) আসা ফোন কলে দ্রুত সাড়া দিতে ডেডিকেটেড গাড়ি সংযুক্ত।

Reporter Name
  • Update Time : Friday, November 27, 2020,
  • 214 Time View

মোঃ মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি: জরুরী প্রয়োজনে ৯৯৯-এ আসা ফোন কলে দ্রুত সাড়া দিতে বগুড়ায় তিনটি ডেডিকেটেড গাড়ি সংযুক্ত করেছে জেলা পুলিশ। রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন গত মঙ্গলবার এই গাড়ি তিনটি উদ্বোধন করেন।২০১৭ সালের ডিসেম্বরে দেশে এই জরুরি সেবার কল নম্বর চালুর পর বগুড়া জেলায় প্রথম ট্রিপল নাইন ডেডিকেটেড গাড়ি সংযোজন করা হলো। মঙ্গলবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে গাড়ি তিনটি উদ্বোধনের পর ডিআইজি আব্দুল বাতেন জানান, এ পর্যন্ত সারা দেশে ২ কোটি ৪০ লাখ ফোন কল এসেছে পুলিশের এই জরুরি সেবার নাম্বারে। যানবাহন স্বল্পতায় অনেক সময় সেবা গ্রহীতার ফোন কলের পর সংশ্লিষ্ট এলাকার পুলিশ সদস্যদের পৌঁছাতে দেরি হয়ে যায়। এ সংকট দূর করতে জেলা পুলিশের উদ্যোগে এই তিনটি ডেডিকেটেড গাড়ি সংযোজন করা হলো। এখন থেকে বগুড়ার ১২ উপজেলা থেকে ট্রিপল নাইনে আসা যেকোনো ফোন কলে সাড়া দিতে গাড়ি তিনটি ব্যবহার হবে । এতে এই জরুরী ফোন কল সেবা আরও দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট