1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:57 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

শায়েস্তাগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি হলেন মাসুদউজ্জামান মাসুক।

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2020,
  • 206 Time View

এইচ অার রুবেল : আগামী ২৮ ডিসেম্বর হতে যাওয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুক।

এর আগে গত বুধবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতা নিজেদের পরিচয় তুলে ধরে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

তাদের মধ্যে ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মাসুদুজ্জামান মাসুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু ও ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল। এই ছয়জনের জীবনবৃত্তান্ত কেন্দ্রে পাঠানো হয়েছিল। যাচাই-বাছাই শেষে নৌকার একজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট