1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:09 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

ফরিদপুর চিনিকলে(৫)দফা দাবিতে মানববন্ধন। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2020,
  • 213 Time View

সুজল খাঁন ,মধুখালীঃ

ফরিদপুর চিনিকল রক্ষা, আখচাষী ও শ্রমিকদের বকেয়া পাওনা সহ ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মধুখালী উপজেলা সদরের রেলগেট এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এই কর্মসূচি পালন করে কয়েক হাজার আখচাষী ও শ্রমিকরা।

কেন্দ্রিয় আখচাষী ফেডারেশন ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর চিনিকলের আখচাষী ও শ্রমিকরা এই কর্মসূচির আয়োজন করে।

ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা, আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবি রয়েছে আন্দোলন কারিদের।

ফরিদপুর আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন হারুন অর রশিদ, কাজল বসু, মির্জা আহসানুজ্জামান আজাউল, রেজাউল হক বকু, শহিদুল ইসলাম, ওসমান গনি মোল্লা, সিরাজুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর চিনিকল সূত্রে জানা যায়, ফরিদপুর চিনিকলে কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া ৭ কোটি, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি বকেয়া ২৫ কোটি, মজুরি কমিশনের বকেয়া ৪ কোটি এবং আখের মূল্য বকেয়া রয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকা।

এ বিষয়ে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির জানান, এই বকেয়ার বিষয়ে আমরা অধিদপ্তরে জানিয়েছি, সেখান থেকে টাকা ছাড় পেলে পরিশোধ করা হবে। তিনি আরো জানান, ফরিদপুর চিনিকলে বর্তমানে ২ হাজার মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। যার মূল্য ১২ কোটি টাকারও বেশি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট