1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:12 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত।

Reporter Name
  • Update Time : Sunday, November 29, 2020,
  • 208 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (২০) ও শাকিল হোসেন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সড়কের পারমথুরাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ট্রাক্টরচালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মোটরসাইকেল চালক শাকিল হোসেনের (২০)। নিহত শফিকুল ইসলাম উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ন হোসেনের ছেলে ও শাকিল চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া এলাকার কিংশুক ইটভাটার মালিকানাধীন ওই ট্রাক্টরটি হরিনাকুণ্ডুর দিকে আসছিলো। সেসময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় চালক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল চালক শাকিল ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার জানান, দুর্ঘঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট