1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:42 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, November 30, 2020,
  • 206 Time View

বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচিত। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

মোঃসিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

আসন্ন বরিশাল জেলার উজিরপুর ও বাখেরগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্যা ফকরুল ইসলাম, আলমগীরের স্বাক্ষরিত ও দলীয় মনোনিত অনুমোদনের কপি প্রার্থীদের হাতে তুলে দেন বরিশাল দক্ষিন জেলা বিএনপি নেতৃবৃন্দ।

 
আজ (২৯) নভেম্বর বিকালে বরিশাল সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে দক্ষিণ বরিশাল জেলা সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁন ও সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন দুই উপজেলার স্থানীয় বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে মেয়র প্রার্থীদের হাতে দলীয় কেন্দ্রীয় মহাসচিবের মনোনিত কপি হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার বিএনপি সভাপতি আব্দুল মন্নান (মাস্টার), থানা বিএনপি সম্পাদক হুমাউন খান, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইদ্রিশ আলি ও পৌর বিএনপি সাধারন সম্পাদক আসন্ন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী শহিদুল ইসলাম খাঁন।

 

 

অপরদিকে জেলার বাখেরগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি মনোনিত প্রার্থী বাখেরগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির এর হাতে উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে মহাসচিবের স্বাক্ষরিত কপি হস্তান্তর করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির হাওলাদার,পৌর বিএনপি সভাপতি নাসির জমাদ্দার, সাধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন ও মেয়র প্রার্থী (প্রত্যাশী) পৌর বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজিব।

 

 

একই সময় জেলা বিএনপি সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁন ও সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিনের হাতে বাখেরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে এস এম মনিরুজ্জামান মনিরকে মনোনয়ন করায় সে তার সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেন।একই সময় তারস্থলে প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থী ও পৌর বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজিবকে পৌর বিএনপি সাংগঠনিক পদে মনোনিত করার জন্য জেলা সভাপতি ও সম্পাদক বরাবর আবেদন জানান।আগামী ২৮ই ডিসেম্বর বরিশালের উজিরপুর ও বাখেরগঞ্জে পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট