1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:43 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় রুপা উদ্ধার, স্বর্ণ ব্যবসায়ী সহ ৩ জন আটক

Reporter Name
  • Update Time : Tuesday, December 1, 2020,
  • 268 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহের সাধুহাটি নামক স্থানে যাত্রীবাহি বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় রূপাসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার জীননগর উপজেলার গয়েশপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও সুন্নত আলীর ছেলে শাহজাহান আলী (৪০) এবং ঝিনাইদহের বাজারগোপালপুর গ্রামের অধীর কর্মকারের ছেলে অসীম কুমার কর্মকার।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) আনোয়ার সাইদ জানান, বিপুল পরিমাণ ভারতীয় রুপা সীমান্ত এলাকা থেকে ঝিনাইদহে আসছে এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহি বাস তল্লাসী করে শাহজাহান আলী ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাসী করে উদ্ধার করা হয় ৯ কেজি ১’শ গ্রাম রূপা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে অভিযান চালিয়ে বাজারের স্বর্ণ ব্যবসায়ী অসীম কুমার কর্মকারকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট