1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:49 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

রাজশাহীতে পদ্মা নদী দূষণমুক্তকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাসিক।

Reporter Name
  • Update Time : Tuesday, December 1, 2020,
  • 206 Time View

রাজশাহী প্রতিনিধি

পদ্মা নদী দূষণমুক্তকরণে রাজশাহী মহানগরীতে অবস্থিত পদ্মা নদী সংলগ্ন এলাকার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরভবনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পদ্মা নদী দূষণমুক্তকরণে ১১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচার প্রচারণা করার উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে নদীর ধার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য, চায়ের দোকান, ফাস্টফুড, রেস্টুরেন্ট ডাস্টবিন বিতরণ করা হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্ট এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। একই সাথে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে ভ্যানের সার্ভিস নিয়মিতকরণে জোর তাগিদ দেয়া হয়েছে।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা প্ল্যানিং সহ বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট