1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:27 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

“১৮ বছর পরে নিজের সন্তানকে ফিরে পেলেন বাবা”

Reporter Name
  • Update Time : Tuesday, December 1, 2020,
  • 225 Time View

এস.এম নুরনবী,ষ্টাফ রিপোর্টারঃ

লাকী খাতুন, কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলাতেই তার মা মোসা: ভেনোয়ারা বেগম মারা যান। অতি কষ্টে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তার কৃষক বাবা। কষ্টের সংসারে ৭ বছর বয়সে তাকে রংপুরের এক বাসায় কাজে দিয়েছিলো তার মামা। উক্ত বাসার গৃহকর্মী তাকে প্রায়ই নির্যাতন করায় কিছুদিন কাজ করার পর ঐ বাসা থেকে পলায়ন করে লাকী। দীর্ঘ ১৮ বছর অতি আদরের লাকী খাতুনের আর সন্ধান পাননি তার কৃষক বাবা। অনেক চড়াই উতড়াই পার করে গত ২৮ নভেম্বর ২০২০ শনিবার পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় ডিউটিরত সদর পুলিশ ফাঁড়ির টহল পুলিশ মেয়েটিকে দেখতে পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের সহায়তায় তার নাম ঠিকানা যাচাই করে গ্রামের ঠিকানায় পাছগাছিয়ার ছত্রাপুর গ্রামের কুড়িগ্রাম জেলায় খবর দেয়া হয়। খবর পেয়ে মেয়েটির বাবা ঐ এলাকার চৌকিদারসহ গতকাল ৩০ নভেম্বর ২০২০ তারিখে পটুয়াখালী থানায় ছুটে আসেন।

নাম,ঠিকানা ও প্রকৃত অভিভাবকত্ব যাচাই করে পটুয়াখালী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে লাকী খাতুনকে তার বাবার হাতে তুলে দেয়া হয়।দীর্ঘ ১৮ বছর পরে সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত কন্ঠে বাবা বাছুরউদ্দিন বলেন,” ৭ বছর বয়সে লাকী খাতুন নিঁখোজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে খুঁজে না পেয়ে মেয়েকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম।দীর্ঘ ১৮ বছর পরে পুলিশের সহায়তায় মেয়েকে খুঁজে পেয়ে তার বাবা বাছুরউদ্দিন ও মেয়ে লাকী খাতুন আনন্দে আত্নহারা এবং জেলা পুলিশ পটুয়াখালীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান” ।

পটুয়াখালী জেলা পুলিশ জানান,
মুজিব বর্ষ উপলক্ষে থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে লাকী খাতুনকে দীর্ঘ ১৮ বছর পর তার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ পটুয়াখালীর সদস্যগণ ও অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট