1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:00 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

বঙ্গবন্ধুকে ভালবাসি বলেই ,মূর্তি ভাস্কর্যের বিরোধী,সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

Reporter Name
  • Update Time : Wednesday, December 2, 2020,
  • 257 Time View

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে , বঙ্গবন্ধু হাসপাতাল বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু স্টোডিয়াম এভাবেই অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু আলেম উলামা কখনো কি এই সমস্ত প্রতিষ্ঠানের বিরোধীতা করেছে ,না তা করেনি , তাহলে একথা স্পষ্ট যে আলেম উলামা বঙ্গবন্ধু বিরোধী নয় , মূর্তি বা ভাস্কর্যের বিরোধী।

আজ আমরা নামে মুসলমান কোরান হাদিসের জ্ঞান না থাকার কারণে আলেম উলামদের ভুল বুঝছি।

কিন্তু দেশের মানুষের প্রকৃত বন্ধু একমাত্র আলেম উলামা , তার সব থেকে বড় দলীল করোনা ভাইরাস, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আপনজন প্রিয়জন আত্বীয়স্বজন কাছে আসেনি ,কাফন দাফন করেনি , কিন্তু আলেম উলামা জীবনের মায়া ত্যাগ করে রাত দিন , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দল মত নির্বিশেষে সবার শেষ কাজটি সুন্দর ভাবে সম্পন্ন করেছেন।

এখন বড় দুঃখ ও পরিতাপের বিষয়
করোনা না যেতেই আমরা আল্লাহকে ভুলে গেছি সাথে সাথে বিপদের বন্ধু আলেম উলামদের সাথে বেয়াদবি ও শত্রুতা করছি।

বঙ্গবন্ধুকে আলেম উলামা ভালোবাসেন বিধায় তার মূর্তি বা ভাস্কর্যের বিরোধীতা করছেন,কেননা হাদিস কোরআন থেকে পাওয়া যায় যে ঘরে মূর্তি থাকে সেই ঘরে আল্লাহর রহমত থাকে না।
আর সেই মূর্তি বা ভাস্কর্য যদি জাতীয় ভাবে দেশে স্থাপন করা হয় ,তাহলে এদেশ থেকে আল্লাহর রহমত উঠে গজব নাজিল হতে পারে।

আর এই মূর্তি বা ভাস্কর্যের কারণে বঙ্গবন্ধু কে আল্লাহ পাক আযাবে গ্রেফতার করতে পারেন,আর আলেম উলামা বঙ্গবন্ধুকে কবরে শান্তির জন্য দেশের শান্তির জন্য ভাস্কর্যের বিরোধীতা করছেন , দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়।

যে দেশের হাজার হাজার মানুষ রাস্তার ধারে অনাহারে ডাস্বিনের খাবার খেয়ে ষ্টেশনে রাত কাটায়, সে দেশে সামান্য মূর্তি বা ভাস্কর্যের নামে কোটি কোটি টাকা ব্যয় করা বেহুদা অপচয় ছাড়া এটা আর কিছু নয়।

মূর্তি বা ভাস্কর্য না করে এই টাকা দিয়ে অসহায় হত দরিদ্র মানুষের খাবার ও বাসস্থানের ব্যবস্থা এবং বঙ্গবন্ধুর নামে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হলে আল্লাহ পাক এই উসিলায় তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করতে পারেন ‌।

তাই আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামীলীগ নেতাদের বলতে চাই আলেম উলামাদের কথা একটু শান্ত মনে গভীর ভাবে ভাবুন, তাহলে বুঝতে পারবেন কে বঙ্গবন্ধুর প্রিয়জন ।

বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন করেছেন তাবলীগ জামায়াতের কাকরাইলে জমির ব্যাবস্থা করেছেন , এইভাবে বঙ্গবন্ধু ইসলামের জন্য অনেক কিছু করেছেন ,তাই আলেম উলামা সর্বদা পরকালে বঙ্গবন্ধুর মুক্তির জন্য শান্তির জন্য চিন্তা চেতনা করছেন।আর আমাদের কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে উল্টা বুঝছি আল্লাহর উলিদের আমরা শত্রু ভাবছি দুনিয়ার ক্ষমতা বাহাদুরির জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট