1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:09 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

ঝিনাইদহে করোনা সচেতনতায় দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রি-মাস্ক বিতরণ শুরু

Reporter Name
  • Update Time : Wednesday, December 2, 2020,
  • 212 Time View

মোঃ আনোয়ার হোসেন ,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি,০২ডিসেম্বর ২০২০ঃ

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঝিনাইদহতে সপ্তাহব্যাপী সচেতনতা ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।বুধবার (পহেলা ডিসেম্বর) বিকালে দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।ঝিনাইদহ জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন দীপায়ন সাংস্কৃতিক একাডেমী, বিশ্ব মহামারী করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে, সপ্তাহব্যাপী জনসাধারণের মাঝে ফ্রি-মাস্ক বিতরণের কর্মসূচী হাতে নিয়েছেন, মঙ্গলবার বেলা ৩টা থেকে দীপায়ন কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর উপদেষ্টা ও আমরা ঝিনাইদহবাসী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস খান দুদু, ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন,ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শামীমুল ইসলাম শামীম, করতোয়া কুরিয়ার সার্ভিস এর ম্যানেজার, মোঃ আঁকবার আলী, দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মোঃ সাইফুল আলম মিলন, দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক বি এম আনোয়ার হোসাইন ও ঝিনাইদহ নবদীপ্ত শিশু-কিশোর নাট্যদলের সাধারণ সম্পাদক
মোঃ কাওসার আলী।
উদ্বোধনকালে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শামীমুল ইসলাম শামীম বলেন, ঝিনাইদহতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতায় গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে। মাস্ক বিতরন কর্মসূচীকে সাধারণ জনগন খুবই ভালো উদ্যোগ বলেছেন। বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যে ভাবে বেড়ে চলেছে,তাতে করে দীপায়ন সাংস্কৃতিক একাডেমীর পক্ষ থেকে এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে।প্রত্যেক সেবামূলক সংগঠনের উচিৎ সরকারের পাশাপাশি জনগণকে সচেতন করা। পহেলা ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মসূচী চলবে আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট