1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:40 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

পাবনা জেলার সুজানগরে সন্ত্রাসী হামলায় যুবক নিহত। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • Update Time : Thursday, December 3, 2020,
  • 212 Time View

নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগরে সন্ত্রাসী হামলায় মিন্টু হোসেন (৩৫) এক
যুবক নিহত হয়েছে। এ সময় জিল্লুর রহমান (৩০) নামে অপর এক যুবক আহত
হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার নূরুদ্দিনপুর ব্রিজের উপর ওই হামলার ঘটনা
ঘটে। নিহত মিন্টু উপজেলার খলিলপুর গ্রামের মজিবর রহমান হাজামের ছেলে এবং
আহত জিল্লুর রহমান শ্যামনগর গ্রামের কোরান আলী প্রামাণিকের ছেলে। আহত
জিল্লুরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজানগর থানাধীন কামালপুর ক্যাম্পের ইন্সপেক্টর রেজাউল করিম বলেন ওইদিন সন্ধ্যা
৭টার দিকে উক্ত মিন্টু ও জিল্লুর নুরুদ্দিনপুর ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল। এ সময়
পূর্ব বিরোধের জের ধরে কতিপয় অজ্ঞাত সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর
হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মিন্টু নিহত এবং জিল্লুর আহত হয়। থানার
অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই ঘটনায় এখন
পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট