1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:21 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মনিরামপুর সড়ক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপণ ভট্টাচার্য

Reporter Name
  • Update Time : Friday, December 4, 2020,
  • 188 Time View

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

দেশের সার্বিক উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন। তাইতো খুব দ্রতই দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। যুদ্ধবিধ্বস্থ এদেশটিকে এক বন্ধুর পথ পাড়ি জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতত্বে আজকে এ অবস্থানে আসতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রæত উন্নয়নের পথে নিয়ে এসেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু স্বল্প সময়ে দেশব্যাপি যে উন্নয়নের ছোয়া দেখিয়েছিলেন-তারই সুযোগ্য উত্তরসূরী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের সাথে-সাথে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে গ্রামীণ জনপদ, ব্রীজ, কালভার্ট নির্মাণে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও দেশের অবকাঠামোর সার্বিক উন্নয়নের অংশ হিসেবে আজ এই সড়কের কাজ সমাপ্তি শেষে জনসাধারণের চলাচলের শুভ উদ্বোধন করা হচ্ছে।
মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউপি-বাসুদেবপুর বাজার ভায়া কাশিনগর ইউপি সড়কের উন্নয়ণের কাজের সমাপ্তি শেষে শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
বুধবার বিকেলে উপজেলার বাসুদেবপুর বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দীন খাঁর সভাপতিত্বে সড়ক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বাঙ্গালী জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ শাসক হিসেবে দেশ পরিচালনায় বিশ্বের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। এটা এখন বিশ্ব স্বীকৃত। জননেত্রীর এ অসামান্য সাফল্যকে দলীয় মতের উর্ধে থেকে দলবাজী না করে দেশের সকল নাগরীকের জননেত্রীর এ অবদানের কথা স্বীকার করা উচিৎ। আসুন আমরা দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
যুবলীগনেতা প্রভাষক প্রভাষক আলাউদ্দীন লিটনরে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার জামান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ জাকির হাসান, ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোহিতা ইউপি চেয়ারম্যান আনসার আলী সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন হাফিজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট