1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:21 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

শহীদ কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন

Reporter Name
  • Update Time : Friday, December 4, 2020,
  • 203 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সমাধি প্রাঙ্গণ এলাকা পরিদর্শন করেন জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা) ড. শিহাব শাহরিয়ার ও কীপার (ইতিহাস) নুরে নাসরীন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পুত্র ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন তাদের জায়গাটি ঘুরে দেখান।

পরিদর্শনকালে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ‘জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ এঁর জন্মস্থান গাজীপুরের কাপাসিয়ায় জায়গা পরিদর্শন করেছেন জাতীয় জাদুঘরের কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে নগরীর কাদিরগঞ্জে জায়গা পরিদর্শন করেন তাঁরা।

শিগগিরই কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন করা হবে। জায়গা পরিদর্শন ও সার্ভে শেষে প্রকল্পটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দাখিল করা হবে এবং একনেক সভায় অনুমোদনের পর প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট