1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:49 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও  স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট   

Reporter Name
  • Update Time : Friday, December 4, 2020,
  • 184 Time View

এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>
করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় খুলনা জেলা প্রশাসন আজ (বৃহস্পতিবার) খুলনা মহানগরের আটটি মেট্রোপলিটন থানায় এবং খুলনা জেলার নয়টি উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি টিমের মাধ্যমে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত খুলনা মহানগর ও উপজেলাগুলোতে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার দায়ে মোট ২৫৯টি মামলায় ২৭১ জনকে ১,১৮,২০০/- (এক লক্ষ আঠারো হাজার দুইশত) টাকা জরিমানা করা হয় এবং ১৫৫ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত নভেম্বর মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৯ নভেম্বর  থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে। গত ৯ নভেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে মোট ৭৭০টি মামলায় ৩৮২ জনকে ৩ লাখ ৮৮ হাজার ৮৭০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মহানগর মেট্রোপলিটন থানা পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা এবং উপজেলাসমূহে স্ব-স্ব থানা পুলিশের সদস্যরা। করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট