1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:09 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

ঝিনাইদহে প্রেমিকের রহস্যজনক মৃত্যু মেনে নিতে না পারাই প্রেমিকার আত্মহত্যা।

Reporter Name
  • Update Time : Friday, December 4, 2020,
  • 330 Time View

মোঃ আনোয়ার হোসেন , ঝিনাইদহ জেলা প্রতিনিধি –

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামে প্রেমিক সুমন এর রহস্যজনক মৃত্যুতে কষ্ট সইতে না পেরে ৩ দিনের মাথায় প্রেমিকা মিনা আক্তার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার কাতলামারী গ্রামে মৃত সুমনের কসমেটিক্স এর দোকান ছিল। মৃত সুমন ওই গ্রামের কৃষ্ণকুমারের ছেলে। দোকানে আসা যাওয়ার কারণে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের। গত মে মাস থেকে তাদের এই সম্পর্ক শুরু হয়। দিন যাওয়ার সাথে সাথে গভীর হয় সম্পর্ক। মিনার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে। গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনা আক্তারের সাথে দেখা করতে যায় সুমন। তারপর রাত ১১ টার দিকে প্রেমিকা মিনার ঘরের পিছনে একটি গাছের নিচে অসুস্থ অবস্থায় মাটিতে পাওয়া যায় । পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি মিনা। বিমর্ষ হয়ে পড়ে সে। অবশেষে বুধবার ভোররাতে নিজ ঘরের ফ্যানের হুকের সাথে গলায় ওড়না ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, সুমনের লাশের ময়না তদন্ত করা শেষ না হওয়া পযন্ত কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে সুমন আত্মহত্যা করেছিল কিনা। সেই সাথে মিনার লাশও ময়না তদন্ত শেষে বিস্তারিত জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট