বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বাংলাদেশে টেকসই ও স্বাস্থ্যকর নগর উন্নয়ন প্রকল্পের তামাক নিয়ন্ত্রন তামাকজাত দ্রব্য ব্যবহার  (নিয়ন্ত্রন) সংশোধন আইন-২০২৬ বাস্তবায়নে সিভিল সোসাইটি অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত।

 

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ মিঃ সময় আদর্শ মানবসেবা সংস্থা কার্যালয়ে সিভিল সোসাইটি অ্যাকশন কমিটির সভাপতি ও আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক  আফরোজা আকবর এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মাসুদ রানা শিবলীর সঞ্চালনায়  গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও আদর্শ মানবসেবা সংস্থার আয়োজিত সভায় আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবক  শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, সমাজসেবক আক্তারুজ্জামান শাহিন, গ্রামবাংলার উন্নয়ন কমিটির সদস্য মোঃ আঃ ওহাব, শামীম আরা রিনা, মনোয়ারা বেগম মনি, মোঃ আল আমিন শরীফ প্রমুখ।

সভার সভাপতি আফরোজা আকবর তামাকজাত দ্রব্য ব্যবহার  (নিয়ন্ত্রন) সংশোধন আইন-২০২৬ এর উল্লেখ করে বলেন,  সিগারেট, বিড়ি, গুল, জর্দ্দাসহ যে কোন ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন লাগানো আইনত নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘন করিলে, অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড  বা উভয় দন্ডে দন্ডনীয় হইবে। এছাড়া পাবলিক প্লেসে বা পাবলিক পরিবহনে সিগারেট, জর্দ্দা ও গুল ব্যবহার করিলে  দুই হাজার টাকা জরিমানার বিধান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews