1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাজশাহীতে সাত শিবির নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৯৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। তারা ওই ছাত্রবাসে গোপন বৈঠক করছিল।

শুক্রবার দুপুরে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয় বলে বোয়ালিয়ার থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তার সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলী রয়েছেন। বাকি ছয়জন শিবির কর্মী। রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট