বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে বিদেশি মদ, শাহজালালে আটক ৩৮.৫ লিটার খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ

এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে বিদেশি মদ, শাহজালালে আটক ৩৮.৫ লিটার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: সোহেল রানা

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগেজ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফট জানতে পারে, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার (Air India) AI2183 ফ্লাইটের কয়েকজন যাত্রীর ব্যাগেজে বিদেশি মদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।

ফ্লাইটটি আনুমানিক সকাল ১০টা ৪৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় Azmul Hoque-এর ব্যাগ থেকে ১০ লিটার, Mojammel Haque Bhuiyan-এর ব্যাগ থেকে ৭ লিটার, Md Imran-এর ব্যাগ থেকে ৬ লিটার, Babul Miah-এর ব্যাগ থেকে ৬ লিটার, Md. Nafij Sabat-এর ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, Al Amin Sheikh-এর ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং Saddam Hossain-এর ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাত যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার করা মদের মোট পরিমাণ ৩৮ দশমিক ৫০ লিটার। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

একই আন্তর্জাতিক ফ্লাইটে আসা একাধিক যাত্রীর ব্যাগেজ থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মদগুলো কীভাবে এবং কার মাধ্যমে আনা হয়েছে, এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক বিদেশি মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews