1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:34 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

নরসিংদীর শিবপুরে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • Update Time : Saturday, December 5, 2020,
  • 204 Time View

মনির হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি।নরসিংদী জেলার শিবপুরে সিদ্দিক ভূঁইয়া (৫৫) নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ । কবিরাজের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি নির্জন জায়গায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বেলা ১১:০০ মিনিটে র দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের ঘাসিরদিয়া এলাকার মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিদ্দিক ভূঁইয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের আলাউদ্দীন ভূঁইয়ার ছেলে। তবে কারা তাকে হত্যা করতে পারে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছে না তার পরিবার। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, বুধবার রাতে সিদ্দিক ভূঁইয়া তার নিজ বাড়িতে ফেরেননি। ওই রাতেই কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ওই নির্জন স্থানে ফেলে রাখা হয়। গলাকাটার পাশাপাশি তার পায়ের রগও কেটে দেওয়া হয়েছিলো।তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘাসিরদিয়া এলাকার মধ্যপাড়া গ্রামে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে নিয়ে সিদ্দিক ভূঁইয়া বসবাস করতেন। তিনদিন আগে এই ৫৫ বছর বয়সে নতুন করে আরেকটি বিয়ে করে ওই বউ ঘরে তোলেন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিলও। এই ঘটনা নিয়ে পরিবারটিতে অশান্তি বিরাজ করছিলো।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ওই কবিরাজকে কি কারণে গলা ও পায়ের রগ কেটে হত্যা করা হল সেই রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট