1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

৯৯৯ এর সেবা মানুষের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করতে চায় সরকার—রাজশাহী রেঞ্জের ডিআইজি

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ১৭২ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় পুলিশ লাইন্সে একটি এ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাসের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।

২০১৭ সালে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৯৯৯ সার্ভিসের উদ্বোধন করেন। তখন থেকে সারা বাংলাদেশে এই সার্ভিস চালু হয়েছে। ৯৯৯ এর সেবা মানুষের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করতে চায় সরকার বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। তিনি বলেন পুলিশি সেবার জন্য মানুষকে হয়রানির শিকার হতে না হয়। মানুষ যেন ফোন করেই পুলিশি এই সার্ভিসটা খুব দ্রুত পেয়ে যায় এটাই এই সার্ভিসের মূল লক্ষ্যে।

তিনি রবিবার দুপূরে নওগাঁয় পুলিশ লাইন্সে একটি এ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা কলেন। এ সময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও চিশতীসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট