1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:21 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে জেলা আওযামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : Sunday, December 6, 2020,
  • 212 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাতে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ আহমেদ শন্জু,সাংগঠনিক সম্পাদক এম.আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ জজ কোটের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ জজ কোটের জিপি ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবি এডভোকেট বিকাশ কুমার ঘোষ ,সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সরোয়ার জাহান বাদশা,জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল হক বাকি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান,জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরফানুল হক তারেক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট