1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 5:22 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মৌলভীবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে পৌনে সাত লাখ টাকা জরিমানা করলো র‍্যাব হেডকোয়ার্টার।

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 201 Time View

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) জেলা প্রতিনিধি ঃ

মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ হাইড্রোস রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি কনফেশনারি ও চারটি বেকারিকে ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাব হেডকোয়ার্টারের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ হাইড্রোস রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

অভিযান পরিচালনা করেন র‌্যাব হেড কোয়ার্টারের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। অভিযান শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‌্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকি, উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ র‌্যাবের একটি দল।

অভিযানে সম্রাট বেকারিকে এক লাখ টাকা, ন্যাশনাল ফুডকে এক লাখ, আল মদিনা ফুডকে ৫০ হাজার, আনন্দ বেকারিকে এক লাখ ২০ হাজার এবং অন্য একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকাসহ মোট ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট