1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 7:20 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

বরিশালে মেট্রোপলিটন বন্দর থানায় যুবলীগ নেতার বিরুদ্বে মামলা।

Reporter Name
  • Update Time : Wednesday, December 9, 2020,
  • 211 Time View

মোঃ সিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।

বরিশাল সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নের জীবডলন গ্রামের এক কৃষককে মারধর করায় ওই এলাকার যুবলীগ নেতার বিরুদ্ধে মেট্টোপলিটন বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরনিতে জানা গেছে চলতি বছরের ১১ মে সন্ধ্যায় বৃদ্ধ কৃষক মোঃ ফজলুর রহমানের(৬২)বাসায় হামলা চালিয়ে মামলার সাক্ষী মোঃ আলমগীর হোসেন রাসেল হাওলাদার(৩০), মোসাঃ ফিরোজা বেগম(৫০), মোসাঃ আমেনা খাতুন ও মােসাঃ ছালমা বেগম(৪৫)কে আহত করে।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মামলা দিতে গেলে প্রথমে মামলা নিতে অপরাগতা প্রকাশ করেন বন্দর থানার অফিসার ইনচার্জ।

পরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ভূক্তভোগী পুলিশ কমিশনারকে জানালে তিনি মামলার নেয়ার নির্দশ দেন। ঘটনার অনেকদিন পরে চলতি মাসের ২ তারিখে মামলা রেকর্ড করা হয়।

মামলা দায়েরের পরে বৃদ্ধ কৃষক পরিবারকে ফাঁসাতে একটি নাটকিয় মামলা দায়ের করান টুংগীবাড়িয়া ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির। কারন হুমায়ন কবিরের নেতৃত্বে হামলাটি হয়েছিলো।

জানা গেছে, হুমায়ুন কবির ওই এলাকার সাধারন মানুষের আতংক। স্থানীয়রা জানান, তিনি এলাকায় নানা অপকর্মের হোতাও বটে। তার দল ক্ষমতায় থাকার কারনে অনেকেই তার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়।

বন্দর থানা পুলিশের সাথে সখ্যতা থাকার কারনে তিনি এখনো বীরদর্পে আছেন। মামলার বাদী বৃদ্ধ কৃষক ফজলুর রহমান হাওলাদার জানান, আমরা এখনো হুমায়ুন কবিরের আতংকে আছি। পুলিশ তাদের ধরছে না।

তিনি আরো বলেন, আমি নিরাপত্তাহীনতায় আছি। বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার তালুকদার জানান, এঘটনায় মামলা হয়েছে আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

বন্দর থানার মামলা নং ১ জিআর ৯৩। নির্ভরযোগ্য সূত্র জানান, মামলার প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা হুমায়ুন কবির বরিশাল সিটি কর্পোরেশনের সার্ভেয়ার হিসাবে কর্মরত আছেন।

তিনি সাবেক মেয়র শওকত হোসেন হিরনের আস্থা ভাজন থাকায় বরিশাল সিটি কর্পোরেশনে নিয়োগ পান। অসহায় বৃদ্ধ কৃষক প্রশাসনসহ স্বর্বস্তরের হস্তক্ষেপ কামনা করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট