1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:00 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

তিন দিন ধরে চলছে না বাস পাবনা – ঢাকা পথে চরম ভোগান্তি যাত্রীদের।

Reporter Name
  • Update Time : Sunday, December 27, 2020,
  • 287 Time View

পাবনা থেকে আবু ইউসুফ এর রিপোর্ট।

হঠাৎ করে ধর্মঘটের কারণে পাবনা-ঢাকা পথে তিন দিন ধরে বাস চলছে না। ফলে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তি পরেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকরা। এছাড়া শুক্রবার রাতে এবং শনিবার সকালে পাবনার বাস মালিক ও শ্রমিকরা দফায় দফায় বৈঠক করলেও কোনও সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

সমস্যা সমাধানে আজ রোববার (২৭ ডিসেম্বর) পাবনা প্রেসক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন ডেকেছে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ ও পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

এর আগে পাবনার শ্রমিকদের মাঝে মধ্যেই মারধর করার এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের উপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে পাবনা থেকে ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পাবনা বাস মালিক-শ্রমিক সংগঠন।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাবনার কোচ ও বাস ড্রাইভারদের মাঝে মধ্যেই বিনা কারণে মারধর করে। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনও ফল পায়নি। আমরা এর স্থায়ী সমাধান চাই। তাই রোববার সংবাদ সম্মেলনে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হতে পারে।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান জানান, আমরা কয়েকবার বৈঠকে বসেছি। কিন্তু শাহজাদপুরের শ্রমিকরা কিছুতেই কথা শুনছে না। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকরা নিজেরাই আলোচনা করছেন। তারা ব্যর্থ হলে প্রশাসন পরিবহন ধর্মঘট নিরসনে কাজ শুরু করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট