1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:01 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

বগুড়া জেলায় ফোনে চার্জ দিয়ে হেডফোনে গান শোনার সময় মৃত্যু।

Reporter Name
  • Update Time : Sunday, December 27, 2020,
  • 214 Time View

বগুড়া জেলা স্টাফ রিপোর্টার বগুড়ায় মুঠোফোনে চার্জ দিয়ে হেডফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা গেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তার নাম মাহমুদুল হাসান রাকিব (২৬)। শহরের ঠনঠনিয়া কলোনীতে শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই শিক্ষার্থী মারা গেছেন।
রাকিব বগুড়া শহরের কলোনী এলাকার ‌‘চিটাগাং নুর হোটেলের’ মালিক ডা. শাহানুর রহমানের ছেলে।
রবিবার দুপুরে রাকিবের ছোট চাচা নুরুজ্জামান বাবু জানান, শনিবার সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিল রাকিব। রাত ৯টার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন শঙ্কিত হন। পরে তারা ঘরের দরজা ভেঙে দেখেন রাকিব বিদ্যুতায়িত হয়ে আছে। তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল এবং মোবাইল চার্জে দেওয়া ছিল। ঢাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন রাকিব। তবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তা তিনি জানাতে পারেননি।
রাকিবের বাবা ডা. শাহানূর চিকিৎসাজনিত কারণে বগুড়ার বাইরে অবস্থান করছেন। রাকিবের মাও অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই যুবকন মোবাইলে প্রচুর গান শুনতেন। তিনি রাত জাগতেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট