মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরেদীর্ঘদিনের কষ্টের অবসান, তৈরি হচ্ছে নিরাপদ আশ্রয় ও স্বাবলম্বিতার নতুন পথ গজারিয়ায় বৃদ্ধ কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, সংবাদ সম্মেলনে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন ৫ বছরের প্রেমের পরিণতি, ডলি হত্যা মামলার রহস্য উদঘাটনে -পিবিআই এর বড় সাফল্য  গাজীপুরে এক হাজার পিস কুপিজেসিক ইনজেকশন -তিন কারবারি গ্রেপ্তার শাহজালালে তিন আন্তর্জাতিক ফ্লাইটে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ ও ১৪৪ মোবাইল ডিসপ্লে আটক নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু অপরাধ দমনে কঠোর বার্তা, পরের সভায় জবাবদিহি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির  কেন্দ্রীয় সম্মেলন ১০ অক্টোবর  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির  কেন্দ্রীয় সম্মেলন ১০ অক্টোবর 

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

 

 

ফৌজি হাসান খান রিকু,

স্টাফ রিপোর্টার-

 

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয় নির্ধারণে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মেলন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর এ সম্মেলনের তফসিল ঘোষণা করা হবে।

 

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সদস্যরা সম্মেলনে অংশ নেবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন সফল করতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভুমিকা পালন করতে আহবান জানান।

 

আয়োজকরা জানান, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হন। এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে ২০২০ সালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যে সংগঠনটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠিত করতে কাজ শুরু করে। কার্যক্রমের ধারাবাহিকতার জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হচ্ছে। বিশেষ ভাবে দক্ষ সংগঠক, সাংবাদিক, পেশাজীবীদের সমন্বয়ে কমান্ড কাউন্সিল গঠন করা হবে।

 

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সংগঠনের কর্মপরিধি আরও বিস্তৃত করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews