1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:17 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

মণিরামপুর ছাত্রলীগের আহবায়কের পিতার ইন্তেকাল প্রতিমন্ত্রীসহ নেতৃবৃন্দের শোক

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020,
  • 225 Time View

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টনের পিতা এবং মণিরামপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য হোসাইন নজরুল হকের শশুর হাজী শামছুর রহমান মোল্যা (৯৩) বার্ধক্যজনিত কারণে সোমবার বেলা ১১টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি………রাজেউন)। তিনি মণিরামপুর সদর ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যাতম সদস্য ছিলেন। তিনি মরহুম হাজী ওমর আলী মোল্যার পুত্র। এদিন মাগরিববাদ মরহুমের নামাজা শেষে হাজরাকাটি পারিবরিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের অপরপুত্র ব্যাংকার মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাকের কাছ থেকে জানাযায়, মরহুম শামছুর রহমান মোল্যা দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। এদিন সকালে তিনি ফজরের নামাজ আদায় শেষে আবার শুয়ে পড়েন। তখন তার শাররীক অবস্থা কিছুটা অবনতি দেখা দেয়। তখন পরিবারের লোকজন চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সকাল ৯টার দিকে তার শরীর অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তিনি স্বাভাবিক ভাবে সকালে ভাত খান। কিন্তু বেলা সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে বেলা ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিনই মাগরিববাদ সদর ইউনিয়নের মরহুমের নিবাস হাজরাকাটি দক্ষিন পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে হাজরাকাটি গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৫কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এছাড়া সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে করেছেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর – ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাবেক উপজেলা চেয়ারম্যান এম,এম নজরুল ইসলাম, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজীসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দে।

আবদুল্লাহ আল মামুন
যশোর জেলা প্রতিনিধি
০১৬০৯-১৪৫৪৬২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট