1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:28 pm
Title :
কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান। 

রাউজানে সাংবাদিক না হয়ে সংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক(৪)

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020,
  • 199 Time View

নিউজ ডেস্ক দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

রাউজানে সাংবাদিক পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজির সময় চার ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ভুয়া সাংবাদিকেরা হলেন- মায়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), একই জেলার গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), একই জেলার বালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), একই এলাকার মাছুম হাসান (৩৫), গাড়ি চালক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে ইলিয়াছ মজুমদার (৫৫)।

পুলিশ জানিয়েছে, মাইক্রোর সামনে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলার স্টিকার লাগিয়ে রাউজানের একটি ইটভাটায় চাঁদাবাজি করে। পরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরও একটি ইটভাটায় চাঁদাবাজি করতে গেলে তারা নগদ ২ হাজার টাকা ও বিকাশে ১০ হাজার টাকা দিয়ে পুলিশে খবর দেয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করে তারা সাংবাদিক নয়।

দৈনিক বর্তমান কথা পত্রিকার সাংবাদিক নিজেকে ৮ম শ্রেণী পাশ দাবি করলেও পত্রিকার নাম লিখতে বললে তিনি লিখেন ‘বরর্মাান কথা’। গাড়ি চালক স্বীকার করেন, তাকে চট্টগ্রাম নগরী থেকে ভাড়া করে হাটহাজারী আসার পর গাড়ির সামনে ও পেছনে স্টিকার লাগানো হয়। আটক দুই নারী সাংবাদিক স্বীকার করেন তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়ার প্রলোভনে আনা হলেও রাউজানে নিয়ে আসা হয়।

সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, সাংবাদিক পরিচয়ে চার কথিত সাংবাদিকসহ ৫জনকে আটক করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত মাইক্রোটি (চট্টমেট্রা-চ-১১-৪৪৩৫) জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন টিভি ও পত্রিকার পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট