1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:27 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

নবীনগরে শীতের রাতে কম্বল হাতে নৈশ প্রহরীদের খুঁজে সাংবাদিক ও মানবাধিকার কর্মী

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 237 Time View

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সকল বাজার নিরাপত্তায় থাকা নৈশ প্রহরীদের খুঁজে খুঁজে বের করে এই কনকনে শীতের রাতের আঁধারে কম্বল বিতরণ করলেন নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম কে জসিম উদ্দিন, নবীনগর থানা প্রেসক্লাবের ১নং কার্যকরী সদস্য সাংবাদিক বাবুল,জিনদপুরের উদয়মান সমাজ সেবক মানবাধিকার কর্মী মোঃ হাসান উদ্দিন, বাজে বিশারা গ্রামের পল্লী বিদ্যুতে কর্মরত মানবাধিকার কর্মী মোঃ নুরুজ্জামান।

সোমবার ২৮/১২ মধ্যরাত থেকে শুরু করে রাতভর তীব্র কুয়াশায় মটর সাইকেলে করে উপজেলার পৌর এলাকা থেকে শুরু করে কোনাঘাট, শ্রীরামপুর, গোপালপুর, মানিকনগর, শ্যামগ্রাম,রছুল্লাবাদ, দশমৌজা,জিনদপুর, বটতলী, বাঙ্গরা,লাউর ফতেহপুর,বাশারুক ইব্রাহিমপুর পাল বাজার,বাঁশবাজার,সোহাতার মোড়,ভোলাচং,মাঝিকাড়া সহ আরো ছোট বড় বাজারের সকল নৈশ প্রহরীদের মাঝে শীত নিবরনে কম্বল বিতরণ করেন।

এই তীব্র শীতে কম্বল হাতে পেয়ে নৈশ প্রহরীরা বলেন,এই প্রথম কেউ আমাদের খুঁজে খুঁজে বের করে রাতের আঁধারে কম্বল বিতরণ করল ,আমরা এই ৪ জনের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।

এসম্পর্কে নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম কে জসিম উদ্দিন বলেন,আমরা নবীনগরে কিছু মানবিক কাজ করে সকলের হৃদয়ে স্থান করে নিতে চায় তারই ধারাবাহিকতায় এই কম্বল বিতরণ দিয়ে শুরু করলাম ভবিষ্যতে আরো ভাল কিছু করতে চায়।

রাতের আঁধারে কম্বল নিয়ে ছুটে চলা নবীনগর থানা প্রেসক্লাবের ১নং কার্যকরী সদস্য সাংবাদিক বাবুল বলেন,আমাদের গ্রাম কেন্দ্রীক বাজারগুলোর নিরাপত্তায় যারা রাতের কনকনে শীতে রাতভর পাহারায় নিয়োজিত থাকেন তাদের কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি,ভবিষ্যতে আমরা নবীনগরে আরো ভাল কিছু করতে চায়। এটা আমাদের একান্তই ব্যক্তিগত উদ্যোগে করেছি।

এই সময় সাথে থাকা মানবাধিকার কর্মী হাসান উদ্দিন ও নুরুজ্জামান বলেন,আমাদের এই মহৎ কাজের জন্য সাংবাদিক বাবুল অনুপ্রাণিত করেছে, সত্যি আমরা এই কাজে থাকতে পেরে আনন্দিত ভবিষ্যতে আরো ভাল কিছু করতে চায় নবীনগরের অসহায় মানুষদের জন্য।

পরিশেষে তারা সমাজের বিত্তবানরা এগিয়ে আসার জন্য আহব্বান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট