1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:41 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

সাংবাদিকদের দাবির প্রতি সরকারের সুনজর আছে পরিকল্পনা মন্ত্রী।

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 200 Time View

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধিঃ ঢাকা বাংলাদেশ।
ঢাকা পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান বলেছেন, বিএমএসএফ’র চৌদ্দ দফাসহ সাংবাদিকদের সকল দাবির প্রতি সরকারের সুনজর আছে। এজন্যই প্রধানমন্ত্রী সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচেছন। তিনি রোববার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধণী বক্তব্যে তিনি একথা বলেন।

আজ রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে সভাপতি এবং দৈনিক আধুনিক বাংলার আহমেদ আবু জাফরকে পূনরায় সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ভাচুয়্যালের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধণ ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, এ্যাড. খায়ের উদ্দিন সিকদার, জার্নালিষ্ট শেল্টার হোম’র আহবায়ক মিজানুর রশীদ মিজান, সদস্য সচিব নুরুল ইসলাম উজ্জল প্রমূখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজারের নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, চট্টগ্রামের সাংবাদিক হাকিম রানা, ঝালকাঠির রিয়াজুল ইসলাম বাচ্চু, ফেনীর জহিরুল ইসলাম জাহাঙ্গীর, নরসিংদির মোশরফ হোসেন নীলু, বিবাড়িয়ার আমিনুল ইসলাম আহাদ, পাবনার সভাপতি ডা. আব্দুস সালাম, চাঁদপুরের আলম পলাশ, গাজীপুরের ড. এ কে এম রিপন আনসারী, নোয়াখালীর মানিক ভুইয়া প্রমূখ। নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত( ১৪ )দফা দাবি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট