1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 7:15 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বাকেরগন্জে পুকুর থেকে গৃহ বধুর লাশ উদ্বার।

Reporter Name
  • Update Time : Thursday, December 31, 2020,
  • 230 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে মঙ্গলশী গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে রেশমা বেগম (২৪) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মৃতদেহের মুখ এবং ছোটে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। এর আগে গত শনিবার ভোরে নিখোঁজ হন ওই গৃহবধূ। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ওই গ্রামের ইয়াসিন মোল্লার স্ত্রী।

নিহতের খালা নাসিমা বেগম ও খালাতো ভাই মো. সাব্বির হোসেন জানান, পাঁচ বছর বয়সী পুত্র সন্তানকে নিয়ে রেশমা নিজ ঘরে একাই বসবাস করে আসছিলেন। গত শনিবার ভোরে একজন প্রতিবেশী ওই বাড়ির ওপর দিয়ে যাওয়ার সময় রেশমার ঘরের দরজা খোলা দেখে তাদের খোঁজ নেয়ার চেষ্টা করেন।

তারা বলেন, রেশমার ছেলে আসিফ ঘুম থেকে জেঁগে মা-কে না পেয়ে নিকটবর্তী দাদীর বাড়ি গিয়ে দাদীকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা দিনভর খোঁজাখুঁজির এক পর্যায় বিকালে নিজেদের বাড়ির পার্শ্ববর্তী পুকুরের ঘাটলার নিচ থেকে রেশমার মরদেহ উদ্ধার করে।

তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এখন রিপোর্ট পেলে তাকে হত্যা না-কি দুর্ঘটনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট