1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 1:27 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

মানিকছড়িতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

Reporter Name
  • Update Time : Thursday, December 31, 2020,
  • 215 Time View

আলো প্রিয়া চাকমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানাধীন ধর্মঘর ময়ুরখিল বটতলস্থ বিশাখা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল বুধবার ৩০ ডিসেম্বর রাত ১০ঃ৪৫ মিনিটের সময় এ অভিযান পরিচালিত হয় বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার।

আটককৃত আসামিরা উভয় খাগড়াছড়ি পাবর্ত্য জেলার গুইমাড়া থানাধীন গোড়াইছড়ি এলাকার মৃত-বলি কুমারের ছেলে তপন চাকমা (২৪) ও মানিকছড়ি, থানাধীন দুধছড়ি(মেলঙ্গি পাড়া) এলাকার ক্ষিয়সেং এর ছেলে চৈইথৈই মারমা (২২)।

র‌্যাব-৭,এর সহকারী পরিচালক, হাটহাজারী ( সিপিসি-২) ক্যাম্প কমান্ডার মেজর মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানাধীন ধর্মঘর ময়ুরখিল বটতলস্থ বিশাখা মহিলা সমিতি ক্লাব এর সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্ত মতে তাদের নিজ হেফাজতে থাকা মোটরসাইকেলের পিছনে বস্তার ভিতর হতে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত (চট্ট-মেট্রো-হ-১৫-০৪৭৭ ও চট্ট-মেট্রো হ- ১৫-৯৮০৬) মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেটের সাথে যোগসাজশে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিদের খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট