1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 1:30 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

(শাহজালাল) (আন্তর্জাতিক) (বিমানবন্দরে)(৫ম) (জিপি)(বোমা)(উদ্ধার)

Reporter Name
  • Update Time : Friday, January 1, 2021,
  • 199 Time View

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধিঃ ঢাকা, ৩০ ডিসেম্বরঃ- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বোমা সার্চ টিম বুধবার (৩০-১২-২০২০) সকাল ১০:৪০ ঘটিকার সময় মাটির নিচে আনুমানিক ২৫০ কেজি ওজনের আরো একটি বোমার সন্ধান পায়। পরে বোমাটি প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে নিষ্ক্রিয় করে ডিমোলিশ/ধ্বংস করার জন্য সর্তকতার সহিত নিরাপদ স্থানে পাঠানো হয়। উল্লেখ্য যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিং এর সময় গত ০৯ ডিসেম্বর ২০২০ তারিখে একটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বোমা ডিসপোজাল টিম প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে উক্ত বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটিকে ডিমোলিশ/ধ্বংস করার জন্য টাঙ্গাইলের রসুলপুরে অবস্থিত বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ এ পাঠানো হয়। এরপর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বোমা সার্চ টিম নিয়মিত বোমা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে বিমান বাহিনী কর্তৃক ৫ম বোমা উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন এই বোমাটিও বিগত ০৯, ১৪, ১৯ এবং ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে প্রাপ্ত বোমাগুলির সাদৃশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট