1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 4:42 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

স্পন্দন এর প্রথম বর্ষপূতি উদযাপন ও শীতবস্ত্র বিতরণে রাসিক মেয়র লিটন

Reporter Name
  • Update Time : Friday, January 1, 2021,
  • 194 Time View

রাজশাহী প্রতিনিধি:

জাতীয় পর্যায়ের যুব উন্নয়ন ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পন্দন’ এর প্রথম বর্ষপূতি উদযাপন- ২০২১ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় শাহ মখদুম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্পন্দন সভাপতি ও রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বতর্মান সরকার যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের দফায় দফায় খাদ্য সহায়তা, আর্থিক সহ বিভিন্নভাবে সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। আমি সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সব সময় মানুষের পাশে আছি। এখন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
মেয়র আরো বলেন, স্পন্দন শীতার্তদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। শীতার্তদের পাশে এভাবেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নতুন বছরে করোনাকে জয় করে আমরা স্বাভাবিক জীবনে ফিরবো বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ও শাহ মখদুম কলেজ অধ্যক্ষ এস.এম রেজাউল ইসলাম। এ সময় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দীন জসির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘স্পন্দন: তারুণের ভ্রাতৃত্বে মানবতা’ এর প্রথম বর্ষপূতি উদযাপন উপলক্ষ্যে দুই শতাধিক গরীব, অসহায়, ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া শাহ মখদুম কলেজের প্রধান ফটকের সামনে ‘স্পন্দন মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে। মানবতার দেয়ালে রাখা আছে শীতবস্ত্র। সেখানে লেখা আছে ‘ যাঁহার প্রয়োজন তিনি নিবেন, যাঁহার ইচ্ছা তিনি দিবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট