1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 4:42 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আবেদন পত্রে স্বামীর নামের জায়গায় শাকিবের নাম।

Reporter Name
  • Update Time : Saturday, January 2, 2021,
  • 202 Time View

আবু ইউসুফ ঢাকাঃ
শাকিব খান এবং অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে তিন বছরের বেশি হয়ে গেছে। অথচ সম্প্রতি প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আবেদনপত্রে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম লিখেছেন। পরে যাচাই-বাছাইয়ে আটকে যায় অপুর আবেদন। তথ্য সংশোধন করে জমা দেওয়ার পর সদস্যপদ পান তিনি।

প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম দৈনিক পত্রিকা কে জানান, সাধারণত কাউকে চলচ্চিত্রের প্রযোজক হিসেবে নাম নিবন্ধন করতে হলে এক লাখ তিন হাজার টাকা ফি দিতে হয়। কিন্তু কোনো প্রযোজকের স্বামী বা স্ত্রী বা সন্তান হলে তিনি মাত্র ১১ হাজার টাকা ফি দিয়েই এই সদস্যপদ লাভ করার সুযোগটা পেতে পারেন।

শামসুল আলম মনে করেন, এই সুযোগটাই নিতে চেয়েছিলেন অপু।সন্তান আব্রাম খান জয় এবং নিজের নামের সঙ্গে মিল রেখে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস। ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ এর ব্যানারে ‘অভিমান’ নামে একটি ছবির নামও নিবন্ধন করেছেন।

শামসুল আলম বললেন, মাঝে কিছুটা সময় প্রযোজক সমিতির দায়িত্বে একজন প্রশাসক ছিলেন। ওই সময় অপু বিশ্বাস সদস্যপদ চেয়ে আবেদন করেন। অনুমোদন পাওয়ার আগে প্রশাসক বিদায় নেন। আবার কার্যনির্বাহী কমিটি সংগঠনের দায়িত্ব নেয়। এরপর অপু বিশ্বাসের আবেদন ফাইলটি আমরা পাই। আমরা দেখতে পেলাম, নথিতে নিজেকে শাকিব খান রানার স্ত্রী উল্লেখ করেছেন অপু। তিনি এ ও লেখেন, ‘প্রযোজকের স্ত্রী হিসেবে আমাকে সুবিধা বিবেচনায় সদস্যপদ দেওয়া হোক।’

তিনি বলেন, এই ধরনের মিথ্যা তথ্যের ভিত্তিতে কাউকে সদস্যপদ দেওয়া মানে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া। এরপর আমরা সবাই অপুর সত্য গোপন করার বিষয়টি মিটিংয়ে আলোচনা করেছি। সবাই একবাক্যে বলেছেন, ১ লাখ ৩ হাজার টাকার বদলে ১১ হাজার টাকায় সদস্যপদের বিশেষ সুবিধা নিতে এমনটা করেছেন তিনি। তাই আবেদনের ফাইলটা স্থগিত করে জানিয়ে দিই, তথ্য সংশোধন করে নতুনভাবে আবেদন করলে আমরা অবশ্যই সদস্যপদ দেব। পরে তিনি স্বামীর নামের জায়গা থেকে শাকিব খানের নাম বাদ দিয়ে আবেদন করেন, আমরাও সদস্যপদ দিই। তাকে এক লাখ তিন হাজার টাকায় সদস্যপদ নিতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট