1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 6:25 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট।

Reporter Name
  • Update Time : Saturday, January 2, 2021,
  • 231 Time View

খোন্দকার আব্দুল্লাহ বাশার।
ভ্রামম্যান প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ২০ টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকালে উপজেলার বগুড়া ইউনিয়নের বাড়ইহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শিমুল এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে সামাজিক সিন্নি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বাড়ইহুদা গ্রামের আব্দুল খালেক, সুহিন শেখ, সৈয়দ আলী, শহিদুল. আশরাফুল , ফয়সাল, মোস্ত, সাকেন, স্বপনসহ ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বগুড়া ইউনিয়নের বাড়ইহুদা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট