1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঝালকাঠিতে কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণেষর অভিযোগ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :ইমরান হোসেন ০১৭২২০৩৯৬৫২

ঝালকাঠিতে কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাতেই বখাটে যুবক সিরাজুল ইসলাম সিরাজকে (২৮) গ্রেপ্তার করে।

মামলায় করা অভিযোগের বরাদ দিয়ে ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, শীত নিবারণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কম্বল এনে দেয়ার কথা বলে এলাকার এক প্রতিবন্ধী কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে প্রতিবেশী সিরাজ। পরে মেয়েটিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে সিরাজ পালিয়ে যায়।

মেয়েটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শেখেরহাট এলাকা থেকে সিরাজকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট