1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:39 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

পুর্বসত্রুতার জেরে দপদপিয়া সেতুরর টোল ক্যাশিয়াকে যবোইকরে হত্যা।

Reporter Name
  • Update Time : Monday, January 4, 2021,
  • 224 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

পূর্ব শত্রুতার জের জের ধরে বরিশালের পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় রুম্মান বিশ্বাস নামের এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবদল নেতা ও তার সহযোগিদের বিরুদ্ধে।

নিহত রুম্মান বিশ্বাস দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে এবং এম. খান ট্রেডিং এর হয়ে বরিশাল নগরীর দপদপিয়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু’র টোল প্লাজার ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন।

অভিযুক্তরা হলেন- একই এলাকার আইয়ুব আলীর ছেলে স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি আল মামুন, তার সহযোগী নুরুল হাওলাদারের ছেলে রানা, নূরে আলমের ছেলে জিহাদ, কাজেম আলীর ছেলে আলমগীর, ফজলে আলী’র ছেলে মিরাজসহ অজ্ঞাত কয়েকজন।

নিহতের চাচাতো ভাই মুন্না জানান, দীর্ঘ দিন ধরেই পদপয়িা এলাকার বসার মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজ বিশ্বাসের সাথে রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল ও জমিজমা- চাঁদাবাজির বিষয় নিয়ে ২ নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে যুবদল নেতা আল মামুনের বিরোধ চলে আসছে।

আল মামুন ও তার সহযোগিরা চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় বশার মেম্বার ও আজিজ বিশ্বাস এর প্রতিবাদ করে। যে কারণে আল মামুনসহ তাদের বাহিনী বসার মেম্বার ও আজিজ বিশ্বাসসহ তাদের পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

ঘটনার দিন রবিবার সন্ধ্যা ছয়টার দিকে আজিজ বিশ্বাসের চাচাতো ভাই টোলের ক্যাশিয়ার রুম্মান বিশ্বাস বাসা থেকে বের হয়ে টোলের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে যুবদল নেতা আল মামুনসহ তাদের সহযোগিরা।

এক পর্যায় আল মামুন, রানা, জিহাদ. আলমগীর, মিরাজসহ তাদের সহযোগিরা দেশীয় অস্ত্র দিয়ে রুম্মান বিশ্বাসকে জবাই করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান, ‘হত্যার ঘটনা শুনেছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট