1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:37 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি জয় লিটন সম্পাদক নির্বাচিত।

Reporter Name
  • Update Time : Monday, January 4, 2021,
  • 206 Time View

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধিঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পত্রিকার পক্ষ থেকে জয় ভাই ও লিটন ভাই কে অভিনন্দন ও শুভকামনা রইল আবু ইউসুফ ( সম্পাদক) দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ আশুলিয়া প্রেস-ক্লাবের সভাপতি জয় লিটন সম্পাদক নির্বাচিত ঢাকা জেলার সাভারের আশুলিয়া প্রেসক্লাব ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে সময় টেলিভিশনের ঢাকা জেলা সাব ব্যুরো প্রধান’ মোজ্জাফ্ফর হোসাইন জয় ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা ভিশন’ এর মোছাঃ শেফালী খাতুন মিতু পেয়েছেন ১৫ ভোট ও যমুনা টেলিভিশন’ এর মাহফুজুর রহমান নিপু পেয়েছেন ১২ ভোট। সাধারন সম্পাদক পদে এশিয়ান টেলিভিশন’ এর স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম লিটন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক দেশ রুপান্তর’ এর লোকমান হোসেন খোকা চৌধুরী পেয়েছে ২১ ভোট ও মোহনা টেলিভিশন’ এর লাইজু আহমেদ চৌধুরী পেয়েছে ৩ ভোট। সহ-সভাপতি পদে ‘দৈনিক যুগান্তর’ এর মেহেদী হাসান মিঠু ২২ ভোট ও আলোকিত কন্ঠ’ এর ওমর ফারুক ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন চৌধুরী ১৯ ভোট,গোলাম মঞ্জুর মোর্শেদ চৌধুরী ১৬ ও সহিদুল ইসলাম ডাবলু ১০ ভোট পেয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক মুক্ত খবর’এর মোঃ ওবায়দুর রহমান লিটন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দেশটিভি’ এর শাহিনুর রহমান শাহিন পেয়েছে ২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন ‘দি ডেইল অবজারভার’ এর মোঃ আমিনুল ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দৈনিক সময়ের বাংলা’ এর আশরাফ হোসেন কামাল ১৭ ভোট । কোষাধ্যক্ষ পদে দৈনিক জাগরণ’ এর তুহিন আহমেদ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দৈনিক সময়ের আলো’র রাকিব হাসান জিল্লু পেয়েছেন ১৭ ভোট । দপ্তর সম্পাদক পদে সময়ের কন্ঠস্বর’র মনির মন্ডল ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী‘দৈনিক দিন প্রতিদিনি’র বিনয় কৃষ্ণ মন্ডল ১৫ ও‘জাগোনিউজ২৪ডটকম’ এর আল-মামুন ১০ ভোট পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ‘দৈনিক জাতীয় অর্থনীতি’র মুন্সী মেহদেী হাসান ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘দৈনিক দেশবার্তা’ এর আবুল হায়াত বাচ্চু পেয়েছে ২০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম মানিক ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেল ১৪ ভোট ও অপু খন্দকার পেয়েছেন ১২ ভোট। কার্য-নির্বাহী সদস্য পদে দৈনিক আমাদের কণ্ঠ’ এর জাহাঙ্গীর আলম রাজু ২৮ ভোট,দৈনিক খবর বাংলাদেশ’ এর আলী আযম সরকার ২৭ ভোট ও এটিএন নিউজ’ এর জাহিদ হাসান শাকিল ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে বিরতিহীন ভোট প্রদানের মাধ্যমে যোগ্য প্রতিনিধি হিসাবে বেঁছে নিয়েছেন ক্লাবের সদস্যরা। নবনির্বাচিত ও সাবেক দুইবারের সভাপতি মোজাফফর হোসেন জয় বলেন, ‘তৃতীয় বারের মত আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকদের জন্য ও দেশের তরে নিজিকে বিলিয়ে দিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। একই সাথে আশুলিয়া প্রেসক্লাবকে দেশের মডেল প্রেসক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাবো। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন বলেন একই রকম বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘আমরা সবাই আশুলিয়া প্রেসক্লাবের পরিবার আমরা সবাই একসাথে প্রেসক্লাবের উন্নয়নে কাজ করে যাবো। প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেছে প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল ২৪- এর ঢাকা জেলা প্রতিনিধি অপু ওহাব, চ্যানেল আই এর ঢাকা জেলা প্রতিনিধি জাকির হোসেন ও সাংবাদিক মনিরুজ্জামান। রাজধানীর অদূরে শিল্পাঞ্চল-আশুলিয়ার প্রাণকেন্দ্র থানার সংলগ্নে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে আশুলিয়া প্রেস-ক্লাব। প্রতি দু’বছর পর ১৩ টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট