1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:39 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

(স্ত্রীর)(হাতে)(মার)(খেয়ে)(স্বামীর)(সংবাদ) (সম্মেলন)

Reporter Name
  • Update Time : Monday, January 4, 2021,
  • 222 Time View

(সাংবাদিক আবু ইউসুফ)

স্ত্রীর হাতে মার খেয়ে স্বামীর সংবাদ সম্মেলন
স্ত্রীর প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বাঁচতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মোঃ সাইফুল ইসলাম নামে এক স্বামী। তার বাড়ি দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার শুকদেবপুর গ্রামে।

রোববার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাইফুল বলেন দিনাজপুর শহরের পৌর এলাকার এক মেয়ের সঙ্গে (২০১৬) সালের (২৬) মে রেজিস্ট্রি কাবিন মূলে (৪) লাখ (১) টাকা দেনমোহরে আমার বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে আমার স্ত্রী গরুল গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরল দিনাজপুরে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

সাইফুল ইসলাম দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পত্রিকা কে বলেন সংসার চলাকালীন আমাদের দুই মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। আমার অনুপস্থিতে স্ত্রীকে তার দুলাভাই মোঃ জাহাঙ্গীর আলম ও মা মেহেরুন বেগম বাড়িতে এসে কু-পরামর্শ দিত। তাই সে সংসারে প্রতি উদাসীন হয়ে বেপরোয়াভাবে চলাফেরা শুরু করে। তার দুলাভাই ও মায়ের কু-পরামর্শে সে আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরই মধ্যে আমাদের সংসারে কলহ বিবাদের সৃষ্টি হয়।
পাওনা টাকা ও সংসারের উদাসীনতার কথা বললে জাহাঙ্গীর আলম মনসুর আলী ও আমার স্ত্রীসহ তারা আমার গায়ে হাত তোলে এবং হত্যার হুমকি দেয়।
তিনি বলেন আমার স্ত্রীর এলাকার লোকের মাধ্যমে জানতে পারি (২০১৩) সালের (১১) এপ্রিল তার বিয়ে হয় অন্যের সঙ্গে। যা গোপন রাখা হয়।
সংবাদ সম্মেলনে তিনি স্ত্রীর প্রতারণামূলক কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা এবং সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়ার জন্যে প্রশাসনের সহযোগিতা চান। তবে এ ব্যাপারে অভিযুক্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে স্ত্রীর হাতে স্বামী নির্যাতনের বিষয়টি বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ঢাকা প্রেসক্লাব এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট