1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 2:38 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

রামুতে বাস চাপায় প্রাণ হারালো কলেজ ছাত্রী

Reporter Name
  • Update Time : Thursday, January 7, 2021,
  • 223 Time View

স্টাফ রিপোর্টার সংবাদিক মো: ইকবাল মোরশেদ

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস চাপায় কলেজ ছাত্রী প্রাণ হারিয়েছে। নিহতের নাম নাসরিন জাহান বৈশাখী (২২) ,

রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের মেয়ে। তিনি সম্প্রতি রামু সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন,

বুধবার (৬ জানুয়ারি) রাত আটটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পড়ালেখার পাশাপাশি ওই ছাত্রী রামুর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। চাকরি শেষে বাড়ি ফেরার সময় তিনি দূর্ঘটনায় প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-কক্সবাজারমুখি স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাস বিপরীতমুখি একটি অটোরিক্সা (সিএনজি) গাড়িতে চাপা দেয়,

এতে কলেজ ছাত্রী নাসরিন, সিএনজি চালক সহ ৩ জন আহত হন। এরমধ্যে নাসরিন জাহান বৈশাখী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে,

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স কলেজ ছাত্রী নাসরিন জাহান বৈশাখীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,

এদিকে দূর্ঘটনার পর রামু থানা এবং তুলাতলী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান ঘাতক বাসটিকে জনতা আটক করে থানায় নিয়ে আসেন,

নাসরিন জাহান বৈশাখীর মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার-পরিজন, সহপাঠিসহ সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট